HSC preparation Guideline
সদ্য এসএসসির গন্ডি পার করে এইচএসসি তে উঠা 😀 স্টুডেন্ট দের জন্য পোস্ট টি। যারা জিপিএ ৫ পেয়েছো তাদেরকে অভিনন্দ...
♦ ৮০% মার্ক পাওয়া খুব সহজ মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায়♦
✔️ মূল বইয়ের অনুশীলনের প্রশ্ন থেকে প্রতি বছর ই মেডিকেল ভর্তি পরীক্ষায় ৭৫ টি প্রশ্নের মধ্যে হুবহু ৪০-৫০ টি প্রশ্ন কমন থাকেই..
তাহলে দেখি এবার একটু হিসাব করে আমরাঃ-
-- অনুশীলনের প্রশ্ন গুলি পড়লে গড়ে ৪০-৫০ টা তাহলো পাচ্ছোই
-- বাকি ২৫-৩৫ টার মধ্যে ১৫-২০ টা তো পারবেই।
-- সাধারণ জ্ঞান এ ৭ পাবেই বিগত প্রশ্ন পড়লেই
-- ইংরেজি তে ১০ পাবেই জাস্ট বিগত প্রশ্ন আর এপেক্স থেকে রুলস গুলো দেখলে।
তাহলে এবার টোটাল হিসাব কর? চান্স পাবার মার্ক হয়ে গেলো নাকি?
তাহলে এবার দেখি কিভাবে পড়লে এই মার্ক সহজেই পাবা।
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার বিগত ১৫ বছরের প্রশ্ন সলভ করলে কয়টা প্রশ্ন কমন পাবো?
আমি বলবো- ৮০% ই কমন পাবা।
কিন্তু প্রশ্ন সলভ করতে হবে একটু ভিন্নভাবে।
তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন পড়ার আগে দেখবে অই প্রশ্নটা বইয়ের কোন টপিক থেকে আসছে। কেননা মেডিকেল ভর্তি পরীক্ষায় একই টপিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে। তাই যেই টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে সেই টপিক টা খুব ভালো করে পড়বে।
আর,, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নে যে অপশন থাকে অই অপশন টা কোন টপিকের তা বইয়ে খুজে ভালোভাবে পড়বে। অনেকে হয়তে প্রশ্ন সলভ করার এই টেকনিক টি বুঝতে পারো নি এখনো।
ওকে মনোযোগ দিয়ে পড় বুঝতে পারবে।
★ প্রোটিন সঞ্চয়কারী লিউকোপাস্টকে বলে - (MAT-2016)
ক) ক্রোমোপ্লাস্ট
খ) ক্লোরোপ্লাস্ট
গ) ইলায়োপ্লাস্ট
ঘ) অ্যালিউরোপ্লাস্ট √
★ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে সর্ববৃহৎ অঙ্গানুটির নাম কি? (MAT-2017)
ক) রাইবোসোম
খ) মাইটোকন্ড্রিয়া
গ) লাইসোসোম
ঘ) ক্লোরোপ্লাস্ট √
★ এখন লক্ষ্য করো, মেডিকেল ভর্তি পরীক্ষায় ২০১৬ তে প্রশ্ন আসে প্লাস্টিড টপিক থেকে। ২০১৭ তে ও প্লাস্টিড টপিক থেকে প্রশ্ন আসে।
আর অপশন লক্ষ্য কর, ২০১৬ এর প্রশ্নে কিন্তু অপশন এ ক্লোরোপ্লাস্ট ছিলো আর ২০১৭ তে ক্লোরোপ্লাস্ট নিয়েই প্রশ্ন আসলো।
তাই,, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নে যে অপশন থাকে অই অপশন টা কোন টপিকের তা বইয়ে খুজে ভালোভাবে পড়বে।
----------------------------------------
★ দ্রবনে Na+ আয়ন শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়? (MAT-2016)
★ ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় নিচের কোনটি? (MAT-2017)
উপরের দুটি প্রশ্নই হাজারী স্যারের বইয়ের অনুশীলনীর এমসিকিউ প্রশ্ন থেকে আসছে।
তাই হাজারী স্যারের বইয়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্ন খুব ভালো করে পড়বে।
----------------------------------------
★ কোন বর্তনীর অজানা রোধ নির্নয়ে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? (DAT-2016)
ক) পোস্ট অফিস বক্স √
খ) মিটার ব্রিজ
গ) পোটেনশিওমিটার
ঘ) ক্যালকুলেটর
★ নিচের কোন যন্ত্রের সাহায্যে ছোটমানের রোধ ও বিদ্যচ্চালক শক্তি নির্নয় করা যায়? (MAT-2017)
ক) পোস্ট অফিস বক্স
খ) মিটার ব্রিজ
গ) পোটেনশিওমিটার √
ঘ) ক্যালকুলেটর
★ এখন লক্ষ্য করো, ডেন্টাল ভর্তি পরীক্ষায় ২০১৬ তে প্রশ্ন আসছে চল তড়িৎ অধ্যায়ের ব্যবহারিক টপিক থেকে। মেডিকেল ভর্তি পরীক্ষায় ২০১৭ তে ও একই টপিক থেকে প্রশ্ন আসে।
আর অপশন লক্ষ্য কর, ২০১৬ এর প্রশ্নে কিন্তু অপশন এ পোটেনশিওমিটার ছিলো আর ২০১৭ তে পোটেনশিওমিটার নিয়েই প্রশ্ন আসলো।
তাই,, মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নে যে অপশন থাকে অই অপশন টা কোন টপিকের তা বইয়ে খুজে ভালোভাবে পড়বে।
আমির স্যারের বইয়ের অনুশীলনীর এমসিকিউ প্রশ্ন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে।
তাই আমির স্যারের বইয়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্ন খুব ভালো করে পড়বে।
--------------------------------------------
এবার আসি সাধারণ জ্ঞান ও ইংরেজি নিয়ে।
সাধারণ জ্ঞান বিগত মেডিকেল ডেন্টাল, বিসিএস, সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নাবলি দেখবা তাহলে ৭-৮ টা কমন।
ইংরেজি-
• Correction
• Preposition
• Translation & proverbs
• Phrase & Idioms
• Article
• Voice
• Narration
• Parts of speech
এই টপিক গুলো খুব ভালো মতো যদি পড়তে পারো তাহলে ১২-১৩ টি প্রশ্ন ই কমন পাবা।
যেভাবে বললাম এভাবে যদি পড়তে পারো ইনশাআল্লাহ চান্স মিস হবে না।